চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় বিনামূল্যে ‘মুজিব’ দেখানোর উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
বগুড়ায় বিনামূল্যে ‘মুজিব’ দেখানোর উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব; একটি জাতির রূপকার’ সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রদর্শন শুরু হয়েছে বগুড়ায়। 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।

২০ অক্টোবর শুক্রবার বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনামূল্যে প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার থেকে দিনে দুটি শো বিনামূল্যে দেখতে পারবেন দর্শক।

Banglabid

শুক্রবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ্ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল। এই আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্নস্তরের রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণীপেশার মানুষ।

প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করবো, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’

Reneta

মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।‘

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষদের নিয়ে হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন তিনি। এখানে উল্লেখ্য দলমত নির্বিশেষে বগুড়া এবং সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের জন্য মধুবন সিনেপ্লেক্সে ৭ দিনব্যাপী চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করা হবে।

২১ অক্টোবর শনিবার থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।

সারিয়াকান্দি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ও সোনাতলা পৌরসভা ভবনের সামনে থেকে এবং পাকুল্লা সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ মাঠ চত্বর থেকে প্রতিদিন চলচ্চিত্র দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভবগুড়ামধুবনমুজিবমুজিব: একটি জাতির রূপকারসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

পরবর্তী

নেদারল্যান্ডস জিতলে ‘অঘটন’ হবে না

পরবর্তী
নেদারল্যান্ডস ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডস জিতলে ‘অঘটন’ হবে না

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জার্সি পরে একত্রে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাম্পার ঘূর্ণিতে লড়াই জমিয়ে হারল পাকিস্তান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT