চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না মানলে বিকেল চারটার পর সচিবালয় অভিমুখে এমপিও শিক্ষকদের লংমার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শিক্ষকদের 'সচিবালয় অভিমুখে লংমার্চ' নিয়ে কথা বলছেন শিক্ষক নেতা দেলাওয়ার আজিজী

শিক্ষকদের 'সচিবালয় অভিমুখে লংমার্চ' নিয়ে কথা বলছেন শিক্ষক নেতা দেলাওয়ার আজিজী

তিন দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি না মানলে বিকেল চারটার পর সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন বলে জানিয়েছেন তারা।

আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো শিক্ষক ঢাকার শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন। তাদের তিনটি দাবি— মূল বেতনের ২০ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা বাড়ির ভাতা প্রদান, প্রতি শিক্ষক-কর্মচারীর জন্য ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দিলেন শিক্ষকরা

দুপুরে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একই সময়ে জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফোনে কথা বলেন এবং লংমার্চ কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ জানান। শিক্ষকনেতারা এই অনুরোধে সাড়া দিয়ে বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেন।

শিক্ষক নেতা দেলাওয়ার আজিজী বলেন, প্রশাসন জানিয়েছে, দাবি মানা হবে, কিন্তু প্রজ্ঞাপন দিতে কিছুটা সময় লাগবে। আমরা বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরও যদি প্রজ্ঞাপন না আসে, আমরা লংমার্চে যাব। আমরা আলোচনার কোনো প্রস্তাব গ্রহণ করব না। এখন একটাই দাবি—অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে। আশ্বাস নয়, লিখিত প্রজ্ঞাপন ছাড়া শিক্ষকরা ফিরে যাবেন না। আজ দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করা হবে।

শহীদ মিনারে ভিড়, স্লোগানে মুখর পরিবেশ

শহীদ মিনারে হাজারো শিক্ষক ‘২০ পার্সেন্ট বাড়িভাড়া দিতে হবে, দিয়ে দাও’, ‘১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে, দিয়ে দাও’, ‘শিক্ষকদের ওপর হামলার বিচার চাই’—এমন স্লোগান দিচ্ছেন। শিক্ষকদের একাংশ কাঁধে ব্যাগ, হাতে ব্যানার নিয়ে বিভিন্ন জেলা থেকে এসে অবস্থান করছেন প্রাঙ্গণে। আন্দোলনের কারণে আজ সারাদেশে এমপিওভুক্ত স্কুল-কলেজে পাঠদান বন্ধ রয়েছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লংমার্চসচিবালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

পরবর্তী

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

পরবর্তী
ছবি: সংগৃহীত

প্রশাসনকে আবারও দলীয়করণের চেষ্টা চলছে: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ইরফান সাজ্জাদ এবার ডিটেকটিভ!

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT