কলকাতার ফ্ল্যাটে প্রবেশের আধাঘণ্টার মধ্যে খুন হন এমপি আনার: ডিবি
চ্যানেল আই অনলাইন এর সংবাদে দুই ব্যক্তির ছবি, একজন হাসছেন অন্যজন কথা বলছেন, বাংলায় সংবাদ প্রতিবেদন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটে প্রবেশের মাত্র আধাঘণ্টার মধ্যে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে- বলেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, হত্যার পর মরদেহ টুকরো করে সরিয়ে ফেলা হয়। তিনি জানান, রাজধানীর গুলশান ও বসুন্ধরা এলাকার দু’টি বাসায় দু’মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। আক্তারুজ্জামান শাহীন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলেও উল্লেখ করেছে গোয়েন্দা পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






