চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার দেশে কেন মুক্তি পায়নি ‘অ্যানিমেল’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও মুক্তির কথা ছিলো সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’! সে হিসেবে তথ্য মন্ত্রণালয়ের অনুমতিও পায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত কেন শুক্রবার দেশে মুক্তি পায়নি ছবিটি?

খোঁজ নিয়ে জানা যায়, দেশে ‘অ্যানিমেল’ মুক্তির অনুমতি পেলেও এখন পর্যন্ত সিনেমাটি সেন্সরে জমা পড়েনি। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন।

ভিডিওতে অনন্য মামুনকে বলতে দেখা যায়, ‘অ্যানিমেল’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে আইনগত কোনো জটিলতা নেই। সিনেমাটি বাংলাদেশে আসতেছে এটা শতভাগ নিশ্চিত। আমাদের কিছু শিপমেন্টের জটিলতার কারণে আজ মুক্তি পায়নি। হয়তো রোব-সোমবারের দিকে সেন্সর হয়ে যাবে।

দর্শকদের উদ্দেশে মামুন বলেন, ‘যেদিন সিনেমাটির সেন্সর হবে, আমরা আশা করি সেদিনই আপনারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন।’

বৃহস্পতিবার ‘অ্যানিমেল’ ছবির টেকনিক্যাল শো দেখে মামুন বলেন, ‘অনেকদিন পর একটা সিনেমা দেখলাম! যেটাকে সিনেমা ই মনে হয়েছে। ‘জাওয়ান’ কিংবা ‘পাঠান’ ব্লকবাস্টার হিট হওয়ার পেছনে আছে শাহরুখের নাম, কিন্তু ‘অ্যানিমেল’ যে কী দারুণ ছবি সেটা ডিরেক্টর প্রমাণ করে দিয়েছেন!”

মামুন এসময় দর্শককে পাইরেসি কপি না দেখার আহ্বান জানান। তার ভাষ্য, ‘আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন।’

Reneta

এদিকে শুক্রবার ভারত সহ বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ মুক্তির পর নতুন ইতিহাস সৃষ্টির গন্ধ খুঁজে পাচ্ছেন বক্স অফিস বিশ্লেষক থেকে সিনে সমালোচকরা। শুধু বাণিজ্য বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা সমালোচকদের অনেকে! সবাই বলছেন, রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমেল’! শুধু তাই নয়, রণবীর কাপুর অভিনীত মুক্তির প্রথম দিনে আয় করা সিনেমা হিসেবেও অ্যানিমেল ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড!

৩ ঘণ্টার বেশী ব্যাপ্তীর এই ছবি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রযোজক ও ট্রেড এনালিস্ট গিরিশ জোহর বলেন, সিনেমাটি এডাল্ট সার্টিফিকেট এবং ছুটির দিন ছাড়া মুক্তি পাওয়া সত্বেও ম্যাসিভ অপেনিং করবে। শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি চমক দেখাবে। তার ধারণা, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করবে ‘অ্যানিমেল’!

সিনেমা সমালোচক কিংবা বক্স অফিস বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ভারতের সাধারণ দর্শকের মন্তব্যও দারুণ ইতিবাচক। অনেক উৎসাহি দর্শক সিনেমাটি দেখে সমকালের সেরা অভিনেতা হিসেবে রণবীর কাপুরের নাম ঘোষণা করছেন! প্রশংসা করছেন ‘কবীর সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্মাণশৈলিরও।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅভিনয়নিমেলরণবীর কাপুরলিড বিনোদনসন্দীপ রেড্ডিসন্দীপ রেড্ডি ভাঙ্গাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT