চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধস: সাজেকে আটকা পড়েছে দেড় শতাধিক পর্যটক

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৭:৪৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কারণে বাঘাইহাট সাজেক সড়কের নিচু অঞ্চল বাঘাইহাট বাজার ও মাচালং সেতু প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পর্যটক।

আজ ৮ আগস্ট মঙ্গলবার রাঙ্গামাটি জেলার মারিশ্যা দীঘিনালা সড়কের বলপেইয়া আদাম এলাকায় পাহাড় ধসে পড়ে উপজেলা সদরের সাথে যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরাতে কাজ করছে বাঘাইছড়ি থানার পুলিশের উদ্ধারকারী টিম ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের একটি টিম।

এদিকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটি জেলার কাঁচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার নিম্নাঞ্চল সমূহকে প্লাবিত করেছে। এতে ফসল ও মাছের খামারীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ১ হাজার পরিবার। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ৪৬টি আশ্রয়কেন্দ্র।

ইতিমধ্যেই অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এই বিষয়ে বাঘাইছড়ি পৌরসভা মেয়র মোঃ জমির হোসেন বলেন, আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করেছি। এই দূর্যোগ মুর্হুতে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক পথের যাতায়াত স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে। কাজ সম্পন্ন হলে যাতায়াতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসরাঙামাটিতে পাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT