চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৩০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি, ব্যবহারে মাস্টার চাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ২৫, মে ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

মাত্র ২৫ থেকে ৩০ সেকেন্ডে শপিংমলের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে একটি চোরচক্র। এই চুরি করতে তারা একটি মাস্টার চাবি ব্যবহার করে। চাবিটি ব্যবহার করে মাত্র ২৫-৩০ সেকেন্ডে মোটরসাইকেলের ঘাড় লক ভেঙ্গে মোটরসাইকেল চালু করে নিয়ে পালিয়ে যায়।

বুধবার ২৪ মে হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা মো.জাকারিয়া হোসেন হৃদয় (২৫) কে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ী চুরি প্রতিরোধ টিম। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন মডেলের ১২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়ে।

ডিবি জানায়, গত ১০ মে ভাটারা থানায় একটি মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলা হয়। সেই মামলার ছায়া তদন্তের এক পর্যায়ে ডিবির হাতে গ্রেপ্তার হোন জাকারিয়া। জাকারিয়া একটি সংঘবদ্ধ চোরচক্রের মূলহোতা। তার চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছে। এই চক্রটি মাত্র জাকারিয়া ছাড়া এই চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে। বাকি পলাতক আসামিরা হলেন জাহাঙ্গীর, জিতু, ইকবাল, খালেক।

বৃহস্পতিবার ২৫ মে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন সময় শপিংমলের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না। তবে যমুনা শপিংমলের সামনে থেকে কালো রঙ এর বাজাজ মোটরসাইকেলটি চুরি হওয়ার পর মালিক মামলা করে। মামলাটি হওয়ার পর আমরা ছায়া তদন্ত শুরু করি। ঐ মোটরসাইকেলটি উদ্ধারের জন্য আমরা বন্ধু মটরসের গ্যারেজে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় গ্যারেজের মালিক মোহন পালিয়ে যায়। তবে অভিযানে এই চুর চক্রের মূলহোতা জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ঢাকা শহরসহ গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় যত মোটরসাইকেল চুরি হয় এর সঙ্গে এই চক্রটি জড়িত। গ্রেপ্তারদের মধ্যে সুমন এই চক্রের রেকি সদস্য। সে বিভিন্ন শপিংমলের সামনে গিয়ে মোটরসাইকেল রেকি করে। মালিক মোটরসাইকেল রেখে শপিংমলের ভিতরে যাওয়ার পর অন্য সদস্যদের সে জানায়। এই তথ্য পাওয়ার পর চক্রের সদস্য জিতু ও জাহাঙ্গীর তাদের কাছে থাকা মাস্টার চাবি দিয়ে মোটরসাইকেলটি চালু করে দ্রুত পালিয়ে যায়।

Reneta

পরে চক্রের সদস্য খালিক সে এই মোটরসাইকেল নিয়ে বন্ধু মটরসের মালিকের কাছে বিক্রি করে দেয়। পরে বন্ধু মোটরসের মালিক ৫০-৬০ হাজার টাকা আবার বিক্রি করে দেয়।

অতিরিক্ত কমিশনার হারুন আরও বলেন, এই চক্রটির কাছ থেকে আমরা এখন পর্যন্ত ৫০ টির ওপরে মোটরসাইকেল উদ্ধার করেছি। চক্রটির মূলহোতা জাকারিয়া জানায় তারা ঢাকা শহরের সব শপিং মলের সামনে থেকে এভাবে মোটরসাইকেল চুরি করে। তাদের একটা দোকান আছে, সেখান থেকে তারা মাস্টার চাবি সংগ্রহ করে এভাবে মোটরসাইকেল চুরি করে। তারা হবিগঞ্জের বন্ধু মোটরসে তাদের এই চুরির মোটরসাইকেলগুলো বিক্রি করে।

ডিবি প্রধান বলেন, আমরা ডিবির পক্ষ থেকে সবাইকে বলছি মোটরসাইকেল সব সময় পার্কিং এ পার্ক করবেন ১০ টি টাকা লাগলেও। তার পরেও যদি চুরি হয়ে যায়, তাহলে থানায় জিডি নয় মামলা করবেন। আর যদি কোনো কারণে থানা মামলা নিতে না চাই তাহলে ডিবি অফিসে অভিযোগ করতে পারেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT