চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের কন্যা শিশুকে ধর্ষণ করতে দেয়ায় মায়ের ৪০ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের কেরালার বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা মামলায় একজন নারীকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার রুপি জরিমানা করেছে। নিজের কন্যা শিশুকে প্রেমিকের হাতে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এই নারীর বিরুদ্ধে।

সোমবার ২৭ নভেম্বর আদালত এই রায় ঘোষণা করে। জানা গেছে, ২০১৮ সালের মার্চ মাস থেকে ১০১৯ সাল পর্যন্ত প্রতিনিয়ত এই ঘটনা  ঘটে। অভিযুক্ত নারী স্বামী মানসিক অসুস্থ হওয়ায় তাকে ছেড়ে প্রেমিকের সাথে থাকা শুরু করেন। তাদের সাথে আরও থাকত তাদের কন্যা শিশুও। একসাথে থাকার সময় অভিযুক্তের প্রেমিক অনেকবার শিশুটিকে ধর্ষণ করে। এমন কি অভিযুক্ত মায়ের উপস্থিতিতেও তার শিশুকে ধর্ষণ করেন প্রেমিক।

শিশুটির ১১ বছর বয়সি বড় বোন বাসায় এলে তাকে সব ঘটনা জানায় নির্যাতিত শিশু। তবে এই নির্মম অত্যাচার থেকে রক্ষা পায় নাই বড় বোনও। এই ঘটনা প্রকাশ্যে আনতে গেলে হত্যার হুমকি দেয় মায়ের প্রেমিক। একপর্যায়ে বড় বোন ছোট বোনসহ দাদির বাসায় পালিয়ে আসে। সেখানে ঘটনা প্রকাশ করে শিশুরা।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর আরএস বিজয় মোহন জানিয়েছেন, এই অপরাধের জন্য অভিযুক্ত মাকে ৪০বছরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ২০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। স্বামী মানসিক অসুস্থ হওয়ায় তাকে ছেড়ে দুজন প্রেমিকের সাথে পালাবদল করে থাকতেন অভিযুক্ত মা। সেখানেই তার দুই প্রেমিকের হাতে দুই কন্যা শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়।

অভিযুক্ত মায়ের প্রথম প্রেমিক প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছর বয়সি কন্যা শিশুকে ধর্ষণ করেন। সেই সময় শিশু কন্যা তার মাকে সব ঘটনা বললেও সে এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি বরং তার প্রেমিককে আরও উৎসাহিত করে। তবে অভিযুক্ত মায়ের প্রথম প্রেমিক আত্মহত্যা করেন। শিশুরা বর্তমানে একটি শিশু নিবাসে বসবাস করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ৪০ বছর কারাদণ্ডকেরেলাভারতমামায়ের প্রেমিকশিশু কন্যা ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT