চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হবে রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

মাইক, গ্র্যাজুয়েট, ফ্যামিলি ক্রাইসিসের মতো তিনটি সুপারহিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন মোস্তফা কামাল রাজ। সর্বশেষ ‘ফ্যামিলি ক্রাইসিস’ দিয়ে নাটকের দর্শকদের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা অর্জন করেন এই নির্মাতা।

শুধু তাই নয়, নাটকটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে প্রায় প্রতিটি শিল্পী নাটকটির চরিত্রের নামে পরিচিতি পান। নতুন খবর, রাজের নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’র শুটিং শুরু হয়েছে। আগামী বছর থেকে প্রচারে আসবে।

কেমন হবে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড?’ জানতে চাইলে মোস্তফা কামাল রাজ বলেন, নতুন গল্প নতুন ক্রাইসিস হবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে শুটিং শুরু করছি। দর্শকদের চেনা ‘ফ্যামিলি ক্রাইসিস’র গল্পের সাথে এবারের গল্পের কোনো মিল থাকছে না। তাদের জন্য আশার ব্যাপার হলো, ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের ৯০ ভাগ অভিনয়শিল্পী এবারও আছেন।

Banglabid

তিনি বলেন, দর্শকরা যেসব নামে তাদের চেনেন, একই নামেই তারা ফিরছেন। সেই সঙ্গে কিছু নতুন অভিনয়শিল্পী যোগ হচ্ছে। এবারের সিরিয়ালে টাইটেল ট্র্যাক আছে। জনি হকের কথায়, নাভেদ পারভেজ এর সুর ও সংগীতে এবং ন্যানসির কণ্ঠে। শুনলে ভালো লাগতে পারে শ্রোতাদের। গল্পটা আমাদের আশেপাশের। বলা যায়, আমাদের চারপাশের দৈনন্দিন দেখা জীবন। আমি-আপনি আমরা সবাই যেসব জীবন দেখে দিন কাটাই, তেমন গল্পই বলবো। একটি পরিবারের প্রতিদিনের ঘটে যাওয়ার হাসি কান্না ও আনন্দের গল্প!

রাজ বলেন, আমাদের নির্মাতাদের মধ্যে আবারও সিরিয়াল বানানোর একটা জোয়ার এসেছে। জিফাইভ পাঁচটা সিরিয়াল এবং বিভিন্ন টিভি চ্যানেলে ৭-৮টা নতুন সিরিয়াল শুরু হচ্ছে যেগুলোর বেশিরভাগের গল্প পরিবার নির্ভর। এটা আমার ভালো লেগেছে যে, ফ্যামিলি নিয়ে এতো সিরিয়াল হচ্ছে। জয়েন্ট ফ্যামিলি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি প্রবলেম, ফ্রেন্ডস ফ্যামিলি, পরিবার দ্য ফ্যামিলি, হইচই পরিবার, আমাদের বাড়ি, মা-বা-ভাইবোনসহ আরও কয়েকটি সিরিয়াল হচ্ছে।

নির্মাতা বলেন, দিনের শেষে সবাইকে আসলে পরিবারের কাছেই ফিরতে হয়! পরিবারের ভালোবাসার মূল্য হয় না। আরও নতুন নতুন রঙের, নতুন নতুন ঢঙের সিরিয়াল হোক। দর্শকরা সেগুলো নিয়মিত দেখুক। আমাদের ছোট পর্দার পালে হাওয়া লাগুক। ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ সেই যাত্রার সঙ্গী।

Reneta

সিরিয়ালটি প্রযোজনা করছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটি বেসরকারী টিভির জন্য এবং ডিজিটাল ডিষ্ট্রিবিউশন করছে সিনেমাওয়ালা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র‌্যাজুয়েটদর্শকনাটকনির্মাতাপরিবারফ্যামিলি ক্রাইসিসমাইক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT