রাজধানীর গুলশানে পরিবেশবান্ধব জৈব কীটনাশক দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভ্যালেন্ট বায়োসায়েন্স উদ্ভাবিত এই জৈব কীটনাশক মানুষ ও জলজ অন্য প্রাণির ক্ষতি না করে কেবল মশা ও এর লার্ভা নির্মূল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুলশান সোসাইটির আয়োজনে গুলশান লেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্টজনেরা।






