চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

বর্ষাকে সামনে রেখে ডেঙ্গুর আবির্ভাব রুখতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যার অংশ হিসেবে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আজ শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

সকালে অনুষ্ঠিত এ কার্যক্রমে দেখানো হয় ফগ মেশিনের ব্যবহার, নানা ঔষধ স্প্রে, মশা প্রতিরোধী গাপ্পী মাছের ব্যাবহারসহ মশক নিধনে নানা পদ্ধতি।

সচেতন করা হয়, কমোড বেসিন, কৌটোর ভাঙ্গা টুকরা, পাত্রসহ সহজে যেসব স্থানে পানি জমে সেসব স্থান পরিষ্কার করার। এ সময় রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন প্রশাসক।

এ সময় তিনি অংশ নেন ফগ মেশিনের মাধ্যমে ধোঁয়া দেয়া, পানিতে গাপ্পি মাছ ছাড়াসহ মশা প্রতিরোধী বিভিন্ন কার্যক্রমে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি প্রায় এক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে। তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন চালানো হবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই এখন অবধি। আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়নে আজ থেকে কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।’

Reneta

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।’

এ সময় মশক নিধন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন শফিকুল ইসলাম মিল্টন। এছাড়া রাস্তার পাশে পড়ে থাকা ব্যক্তিগত ময়লা আবর্জনা পরিষ্কারের সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনডেঙ্গু নিয়ন্ত্রণঢাকা উত্তর সিটিমশক নিধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT