চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অন্যান্য, রাজনীতি
A A

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘অঙ্গীকার থেকে অনুশীলন: রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক জবাবদিহিতা বাংলাদেশের নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫০৫ জন সংখ্যালঘু ভোটারের ওপর জরিপ চালানো হয়।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর এক গবেষণায় দেখা গেছে, মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ সংখ্যালঘু ভোটার নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করছেন। বিপরীতে ৫০ দশমিক ৭ শতাংশ উদ্বিগ্ন এবং ২৫ দশমিক ৮ শতাংশ ভোটগ্রহণকে অনিরাপদ বা অত্যন্ত অনিরাপদ বলে মনে করছেন।

জরিপে দেখা যায়, নির্বাচনে অনিয়ম হলেও অভিযোগ জানাতে অনাগ্রহী ভোটারদের সংখ্যা বেশি। নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা ও আইনি ব্যবস্থার ওপর আস্থার অভাবই অভিযোগ না করার প্রধান কারণ। গবেষণাটি নির্বাচনী প্রক্রিয়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও আস্থার ঘাটতির বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ড. সেলিম জাহান এবং সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষক, অর্থনীতিবিদ, নাগরিক সমাজ, গণমাধ্যম প্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফলাফল উপস্থাপন করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নসংখ্যালঘু ভোটারসিজিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT