চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন থাকবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিজিবির মহড়া

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিজিবির মহড়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। এর আগে তিনি রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেইস ক্যাম্প পরিদর্শন করেন।

তিনি জানান, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বাহিনীটি স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি দেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক—উভয় ধরনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, “প্রতিটি উপজেলায় গড়ে দুই থেকে চারটি প্লাটুন দায়িত্ব পালন করবে। একই সঙ্গে নির্বাচনী সময়জুড়ে দেশের পুরো ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত কঠোর নজরদারিতে রাখা হবে।”

তিনি আরও জানান, শুধু ঢাকা সেক্টরের আওতায় ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি আসনে ৪২টি অস্থায়ী বেইস ক্যাম্পে মোট ১৩৪টি প্লাটুন মোতায়েন থাকবে। এসব দায়িত্ব পালন করবে ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)।

যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার ইউনিট সর্বক্ষণ প্রস্তুত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি বিশেষ তল্লাশি অভিযানের জন্য মোতায়েন করা হচ্ছে ক্যানাইন (কে-৯) ডগ স্কোয়াড ইউনিট।

Reneta

বিজিবি কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

নিরাপত্তা জোরদারে আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে জানান কর্নেল আবুল এহসান। এসবের মধ্যে রয়েছে বডি-ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা—যা স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়া নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ভোটের দিন বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাবে, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

বিজিবি কর্তৃপক্ষ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বাহিনীটির মূল লক্ষ্য।

বিজিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন নিরাপত্তাবর্ডার গার্ড বাংলাদেশবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT