চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলনে সহিংসতার শতাধিক মামলায় কয়েক হাজার গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভ এবং সহিংসতার ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত সারা দেশে তিন হাজারের অধিক বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃদের মধ্যে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ অন্তত এক হাজার ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় গ্রেপ্তার হয়েছে অন্তত ৫১৭ জন।

এছাড়াও গত তিন দিনে রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছে এক হাজার ২০০ জনের বেশি। এছাড়াও চট্টগ্রাম ও অন্যান্য জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন অন্যরা।

গত ছয় দিনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও ২১ জেলার তথ্য সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত অন্তত ২১২টি মামলা হয়েছে। এর মধ্যে ডিএমপিতে মামলা হয়েছে ১১৯টি, চট্টগ্রাম মহানগরে ১৪টি এবং অন্যান্য জেলায় মামলা হয়েছে ৭৯টি।

প্রথম আলোর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সুত্রে জানায়, বিভিন্ন মামলায় গতকাল ঢাকার আদালত থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমাল উল্লাহ আমানসহ ৩৮৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে রোববার বিএনপি জানায়, দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন ও ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য নাসির উদ্দিন আহমদকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনগ্রেপ্তারছাত্র আন্দোলনবিএনপি-জামায়াতবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT