চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর থেকে ফিরে আসেনি তিন শতাধিক মাছ ধরার ট্রলার

বঙ্গোপসাগরে নিম্নচাপ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সেই সাথে ধমকা ও ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে কক্সবাজারের উপকূলের উপর দিয়ে। জোয়ারের পানিতে উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে কয়েকটি এলাকায় লবণ পানি প্রবেশ করেছে। টেকনাফ সেন্টমার্টিন ও মগনামা কুতুবদিয়া নৌপথে যোগাযোগ বন্ধ রয়েছে। অনেকগুলো মাছ ধরার ট্রলার এখনো সাগর রয়ে গেছে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সাথে সাগরে নামার কথা বলা হয়েছে।

চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে বৃষ্টি শুরু হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে জেলার উপর দিয়ে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যায়। দিনের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন চার ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজার জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

কুতুবদিয়া উপজেলার কয়েকটি বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে লবণ পানি প্রবেশ করেছে বলে কুতুবদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানিয়েছেন। মহেশখালীর মাতারবাড়ির সাইট পাড়া, ও দলঘাটার মুহরীঘোনা এলাকায় লোকাল এই লবণ পানি প্রবেশ করেছে বলে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার জানিয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। সৈকতে হাঁটু পানির নীচে নামতে নিষেধ করা হয়েছে। সৈকতে লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা।

সাগরের জোয়ারের পানির ঢেউয়ের আঘাতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।

Reneta

সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্টমার্টিন ও মগনামা কুতুবদিয়া নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, সাগর উত্তাল থাকার পর অনেক ট্রলার উপকূলে আসলেও এখনো তিন শতাধিক ট্রলার সাগরে রয়ে গেছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সাগর উত্থল থাকায়, সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তাল সাগরতিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেতবঙ্গোপসাগরে নিম্নচাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT