চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নাটক দেখে দর্শক বলছেন ‘সিনেমা হলে মুক্তি দেয়া উচিত’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
দর্শকরা নাটক দেখছেন মাঠে, আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যারা নাটক প্রেমী, তাদের কাছে ঈদের মতো ভ্যালেন্টাইনেও নতুন নাটকের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারের ভ্যালেন্টাইন ফেস্ট অনেকটা ঝিমিয়ে ছিল! অনেক দর্শক বলছিলেন, কোনোভাবে যেন নাটক দেখে তৃপ্তি পাচ্ছিলেন না।

কিন্তু দর্শকদের তৃপ্তির স্বাদ দিল নাটক ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা অভিনীত এ নাটকটি মুক্তি পেয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। এরপর থেকে হুমড়ি খেয়ে দেখছেন দর্শক।

মাত্র চার ঘণ্টায় নাটকটির মিলিয়ন ভিউস ছড়ায়। হাজার হাজার দর্শক ‘মন দুয়ারী’ দেখে ইউটিউবের কমেন্ট বক্সে নিজেদের ছোট ছোট অনুভূতি প্রকাশ করছেন।

গল্পে দেখা যায়, নিউ ইয়র্ক প্রবাসী অপূর্ব তার গ্রামে ফেরেন দাদীকে ‘বেটার লাইফ’ দেয়ার জন্য সেখানে নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদী দিলারা জামান নিউ ইয়র্ক যেতে চান না। তিনি গ্রামের যৌথ পরিবার ও পারিবারিক রীতিনীতি মেনেই শেষ জীবনটা কাটাতে চান।

ওদিকে, গ্রামের বাড়িতে কাজিন নিহার সঙ্গে পরিচয়ের পর থেকে খুনসুটি লেগেই থাকে অপূর্বর। ঘটতে থাকে মজার মজার ঘটনা। ফ্যামিলি সেন্টিমেন্ট- বন্ডিং এবং রোম্যান্টিক ইমোশনের সঙ্গে গ্রামীণ চোখ জুড়ানো দৃশ্য-মিউজিক সব মিলিয়ে ‘মন দুয়ারী’ দারুণভাবে উপভোগ করছেন দর্শক।

Reneta

অনেকটা সিনেমার মতো লার্জার স্কেলে নির্মিত ‘মন দুয়ারী’ দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। কেউ কেউ এটিকে নাটক নয়, সিনেমা বলে মন্তব্য করছেন! আকাশ মিয়া নামে একজন লিখেছেন, এটিকে সিনেমা হলে মুক্তি দেয়া উচিত।

আবার কেউ কেউ বলছেন, গতানুগতিক বাংলা সিনেমার চেয়েও পরিচ্ছন নির্মাণ পেয়েছেন ‘মন দুয়ারী’-তে। কবির হোসেন নামে একজন লিখেছেন, খুব বেশি নাটক দেখা হয় না। তবে ‘মন দুয়ারী’ দেখে মনে হয়েছে এটি এ বছরের অন্যতম সেরা নাটক হয়ে থাকবে।

সুমন রহমান লিখেছেন, অপূর্ব-নিহাকে জুটি হিসেবে দারুণ মানিয়েছে। এর পাশাপাশি এই নাটকের মাধ্যমে দিলারা জামানের মতো লিজেন্ড অ্যাক্টর-কে বহুদিন পর পারফেক্ট ব্যবহার করা হয়েছে।

সিএমভি-এর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ঘেঁটে দেখা যায়, প্রবাসী বাঙালীদের পাশাপাশি বহু দর্শক ওপার বাংলা থেকেও ‘মন দুয়ারী’ উপভোগ করছেন। তারাও বাংলাদেশে নির্মিত ‘মন দুয়ারী’ নাটকের প্রশংসা করতে ভুলছেন না।

এর আগে অপূর্বকে নিয়ে ‘পথে হলো দেরী’ বানিয়েছে সাড়া ফেলেছিলেন জাকারিয়া সৌখিন। এবারের ‘মন দুয়ারী’ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে পরিচালক বললেন, বাংলাদেশের মানুষ একটু বেশি ইমোশনাল এবং ফ্যামিলি ওরিয়েন্টের। এ কারণে তারা পরিবার, গান, দেশ এবং মানুষের গল্প এগুলো খুব পছন্দ করে। ‘মন দুয়ারী’ নাটকের মধ্যে এই সবকিছু আছে। যাকে বলে ফুল প্যাজেক। আমার মনে হয় মানুষ এগুলো কানেক্ট করেছে। এর আগে ‘পথে হলো দেরী’ লার্জার স্ক্রেলে বানিয়েছিলাম। এবার ‘মন দুয়ারী’ বানালাম। দুবারই রিলিজের আগে একটু ভয় ছিলাম। দুবার দর্শকদের ভালাবাসায় উতরে গেছি। ভবিষ্যতে আরও লার্জার স্কেলের গল্প বলতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বজাকারিয়া সৌখিননাজনীন নিহামন দুয়ারীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT