বিএটি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোমশাদ আলী খান

ছবি: সংগৃহীত
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। চলতি বছরের ১ অক্টোবর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার ৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশনে দুই দশকের বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোমশাদ আলী খানের।
বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির লিডারশিপ টিমের সদস্য ছিলেন।
এর আগে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন মোমশাদ আলী খান। কর্মজীবনের শুরুতে এক দশকের বেশি সময় শেভরন বাংলাদেশে কাজ করেন তিনি। সেখানে করপোরেট অ্যাফেয়ার্সের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেন।
মোমশাদ আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোমশাদ আলী খান বলেন, এ অঞ্চলে ১১৬ বছরের বেশি সময়ের ঐতিহ্যধারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি সম্মানিত। দক্ষ ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের টেকসই সাফল্য আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।
একই সঙ্গে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার এবং পরিবর্তনশীল নীতি ও কাঠামোর প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশার কথাও জানান তিনি।






