চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তমকে নিয়ে মমতার আক্ষেপ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৩
বিনোদন
A A

মহানায়ক উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকী ছিলো সোমবার (২৪ জুলাই)। তার স্মরণে টলিউডের গুণী শিল্পীদের ‘মহানায়ক সম্মান’ প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই মঞ্চেই এদিন উত্তমকে নিয়ে আক্ষেপের কথা জানালেন মমতা।

১৯৮০ সালের এই দিনে উত্তমের প্রয়াণের খবরে মুষড়ে পড়েছিলেন তিনিও। তবে মহানায়কের মরদেহ সেইসময় রবীন্দ্রসদনে রাখার ব্যবস্থা করেনি তৎকালীন বাম সরকার৷ এ কারণে শেষ শ্রদ্ধা না জানাতে পারার আক্ষেপ আছে মমতার!

৪৩ বছর আগের দিনটির কথা মনে রেখে মমতা সোমবার আক্ষেপের সুরে বলেন, মৃত্যুর পর উত্তমকুমারের দেহকে রবীন্দ্রসদনে রাখার প্রয়োজন পর্যন্ত মনে করেনি বাম সরকার। এজন্য তাকে শেষ শ্রদ্ধাও জানাতে পারিনি।

মমতা বলেন, আমাদের সরকার সমস্ত শিল্পীদের মৃত্যুর পর জনসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারে তার জন্য তাদের মরদেহকে যোগ্য সম্মান দিয়েই রবীন্দ্রসদনে এনে রাখা হয়।

ক্ষমতায় আসার পর থেকে ১১ বছর ধরে উত্তমকুমারের পরিবারের প্রত্যেককে ডেকে অনুষ্ঠানে সামিল করা হয়। এই কথাও জানান মমতা।এদিন আলিপুরের ধনধান্য স্টেডিয়াম থেকে অঙ্কুশ, সায়ন্তিকা, শ্রাবন্তী, শুভশ্রী, অনির্বাণ এবং সোহিনীর হাতে মহানায়ক সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী। বিশেষ সম্মান দেওয়া হয়েছে পরিচালক হরনাথ চক্রবর্তীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তমউত্তম কুমারমমতামমতা ব্যানার্জিমহানায়কসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT