চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহনগঞ্জ ট্রেনে আগুনের ঘটনায় কয়েকজনকে নজরদারিতে রেখেছে র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছে র‍্যাব। সিসি ক্যামেরার ফুটেজ দেখেও কয়েকজনকে এরইমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা ন্যাক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদেরকে শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। যাদেরকে নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাইনি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহজনকে নজরদারিতে রেখেছি।

গত মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চারযাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনতেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেসনজরদারিতে র‌্যাবর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT