চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছেন ওসি হারুন, ঈদুল ফিতরে আসছে ‘মহানগর ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

২০২১ সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে তুমুল প্রশংসা কুড়ান মোশাররফ করিম। পর্দার সেই ওসি হারুন আবারও ফিরছেন। 

গেল বছরের সেপ্টেম্বরেই ভারতীয় প্লাটফর্ম হইচই সিজন-৬ এর কন্টেন্ট ঘোষণায় ছিলো ‘মহানগর ২’ এর নাম। এবার এই সিরিজটি নিয়ে জানা গেলো নতুন তথ্য।

বাংলাদেশি তুমুল জনপ্রিয় সিরিজ ‘মহানগর’ এর অন্তিম পর্বটি দর্শক দেখতে পারবেন আসন্ন ঈদুল ফিতরে। হইচই বাংলাদেশের পক্ষে বুধবার (১৮ জানুয়ারি) এমনটাই জানানো হয়েছে।

২০২১ সালে ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।

আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করলো হইচই। বুধবার সন্ধ্যায় তারা জানায়, আসছে ঈদুল ফিতরে ‘মহানগর’ এর অন্তিম পর্ব দেখবেন দর্শক। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিম থাকছেন। তবে এছাড়া আর কারা অভিনয় করবেন, এ বিষয়ে কিছু জানায়নি হইচই।

‘মহানগর’-এর প্রথম কিস্তিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা,নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুণওসি হারুনখায়রুল বাসারজাকিয়া বারী মমনাসির উদ্দিন খাননূর ইমরানমহানগরমহানগর ২মোশাররফ করিমমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনশ্যামল মাওলাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT