চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদ উল্যাহ্ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
লক্ষ্মীপুর, শিক্ষা
A A
Mohammad Ullah Uccho Bidaly

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার মোহাম্মদ উল্যাহ্ এর নামে লক্ষ্মীপুরে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার এক আলোচনা মোহাম্মদ উল্যাহ্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। প্রধান বক্তা ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সুপ্রীম কোর্টের আইনজীবী কামরুল হোসেন কিরণ,  হুমায়ুন কবির পাটওয়ারী,  মীর শাহ আলম, এমরান হোসেন নান্নু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, নুর আলম মোহন, সৌরভ হোসেন বিনু ও আব্দুল মতিন মাষ্টার।

অনুষ্ঠানে সময় বক্তারা বলেন, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অবসরে তারা কোথায় থাকে, কোনো অনৈতিক কাজে জড়িত কী-না; এসবের খোঁজ অভিভাবকদের রাখতে হবে। তাহলেই তারাই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। কোনো কিছুতেই তারা ক্ষতিগ্রস্থ হবে না। প্রতিষ্ঠিত হয়ে তারা সমাজে অবদান রাখতে পারবে।

পরে অতিথিবৃন্দ দুই কোটি ৫১ লাখ টাকা নব নির্মিত চারতলা ভবনের ফলক উন্মোচন করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মা-মনি এন্টারপ্রাইজ স্কুল ভবনটির নির্মাণ কাজ করে।

Reneta

অনুষ্ঠান শেষে এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেসময় শিক্ষার্থী, অভিবাবকসহ শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT