ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় কাচিয়া ইউনিয়নে মাইনুদ্দিন হাওলাদার মফিজের মাল্টা বাগান তাক লাগিয়ে দিয়েছে এলাকার মানুষকে। রসে ভরা মিষ্টি ও সুস্বাদু মাল্টা জেলায় সবার কাছে মফিজের মাল্টা নামে পরিচিত। প্রত্যন্ত গ্রাম হলেও পাইকার আর দর্শনার্থীর ভিড় জমে মফিজের বাগানে। মাল্টা বাগানে কর্মসংস্থান হয়েছে ৩৭ জনের।






