চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি-রাহুল নিজেদের আসনে জয়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উত্তরপ্রদেশের মন্দিরের শহর বলে পরিচিত বারানসীতে জয়ী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন৷

মঙ্গলবার ৪ জুন দেশটির নির্বাচন কমিশন ভোটের ফলাফল প্রকাশ করছে। হিন্দুদের পবিত্র নগরী বারানসীর এই নির্বাচনী আসন থেকে এটি মোদির তৃতীয়বার বিজয়।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র মোদি ২০১৪ সালের আগ পর্যন্ত নিজ রাজ্যে নির্বাচনী প্রার্থী হতেন। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবারের মতো বারানসীতে প্রার্থী হন তিনি এবং জয়ী হন। পরে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয় পান তিনি। এবার তৃতীয়বারের মতো এই আসনে জিতলেন তিনি।

এবারের নির্বাচনে এই একটি আসন থেকেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বারানসীতে ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট পেয়েছেন মোদি, যা ওই আসনের মোট ভোটের ৫৪ দশমিক ২৭ শতাংশ। নিকটতম প্রার্থী কংগ্রেস নেতা অজয় রায়কে দেড় লাখেরও বেশি ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন তিনি।

তবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে তুমুল আলোচনার কেন্দ্রে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনে তিনি দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুটি আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন।

এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন৷ অন্যদিতে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতের লোকসভা নির্বাচনরারুল গান্ধী বিজয়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT