চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেলরা এবার এক ছাতার নিচে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

প্রায়ই শোনা যায় অমুক তমুক মডেল অপরাধে জড়িয়েছেন। এতে নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে মডেলিং পেশা। কিন্তু খোঁজ নিলে জানা যায়, অপরাধে জড়িত বেশিরভাগই ‘মডেল’ তকমা ব্যবহার করে! আসলে তারা পেশাদার মডেল নয়। যার ফলে সত্যিকারের পেশাদার মডেলরা বিপাকে পড়েন।

আর তাই মডেলদের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবার নেয়া হয়েছে এক নতুন উদ্যোগ। এক ছাতার নিচে থেকে এই সময়ের সুপরিচিত ফ্যাশন মডেলরা নিজেদের খ্যাতি ধরে রাখতে কাজ করবেন। আর কাউকে যাতে অহেতুক বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য সংগঠনের মাধ্যমে একসঙ্গে হওয়ার উদ্যোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘মডেলিং অ্যাসোসিয়েন অব বাংলাদেশ’। এ উপলক্ষে অর্ধশতাধিক মডেলদের নিয়ে সোমবার রাতে গুলশানের এক রেস্তোরাঁয় ইফতার আয়োজন ও গেট টুগেদার করা হয়েছে।

জনপ্রিয় মডেল রাজ মানিয়া দেশ সেরা ফ্যাশন মডেলেদের মধ্যে অন্যতম। গত একযুগ ধরে তিনি দাপিয়ে কাজ করে যাচ্ছেন মডেলিং ইন্ডাস্ট্রিতে। মডেলদের একটি সংগঠনের প্রয়োজনীয়তা তিনি গত কয়েক বছর ধরে থাকা অনুভব করছেন। রাজ বলেন, কেউ কোনো অপকর্ম করলে দোষ হয় ফ্যাশন জগতের মানুষদের। সত্যিকারের মডেলরা এমন নয়। তাদের জীবন যাপন নিয়মতান্ত্রিক। অনেকেই মডেল পরিচয় দিলে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এজন্য আমরা চাচ্ছি আমাদের একটা সংগঠন হওয়া দরকার।

রাজ মানিয়া বলেন, এতে নতুন-পুরাতন মডেলদের মধ্যে বন্ধনও সৃষ্টি হবে। সবাই সবাইকে সাপোর্টও করতে পারবে। সোমবার আমরা ছেলে মডেলরা একত্রিত হয়েছিলাম। শিগগির মেয়ে যারা মডেলিং করছে তাদের সঙ্গে আলোচনা করে একটি সংগঠন প্রতিষ্ঠা করবো। ঈদের পরে হয়তো আমাদের সংগঠনটি যাত্রা শুরু করবে। যেখান থেকে একটি নিবন্ধিত পরিচয়পত্র দেয়া হবে। ওই পরিচয় পত্রটি মডেল কিনা ভেরিফাই করা যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: পেশাদার মডেলফ্যাশন মডেলমডেলরাজ মানিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশে বাধা, সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT