রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার পর কলেজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর কথা জানিয়েছেন তারা। মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবিতে এক দিনের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।







