চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০১, জুন ২০২২
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত তৃতীয় ট্রেন সার্ভিস ‘মিতালী এক্সপ্রেস’ পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

বুধবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে ভারতীয় রেল মন্ত্রণালয়ের সদর দফতর থেকে ভার্চুয়ালি ‘মিতালী এক্সপ্রেস’ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং দুই দেশের রেল মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ৫১৩ কিলোমিটার ভ্রমণে সময় লাগবে ৯ ঘণ্টা। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনটি পরিচালনা করবে, এতে ৪টি শীততাপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং ৪টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ থাকবে।

ফিরতি যাত্রায় ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস সপ্তাহে দু’দিন সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাবে।

অপর দু’টি ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চলাচল ব্যাহত হয়। ট্রেন দু’টি ২৯ মে থেকে চলাচল শুরু করেছে।

Reneta

১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পর প্রথম দু’দেশের মধ্যে ২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালু হয়, এই বছরেই পরে বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিতালী এক্সপ্রেস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT