চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার নাম ব্যবহার করে অনিয়ম করা হয়েছে: ডা. সংযুক্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২০, জুন ২০২৩
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ডা. সংযুক্তা কথা বলছেন, পেছনে সোফা ও কুশন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসার দায়ে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যু বিষয়ে মুখ খুলেছেন অভিযুক্ত ডা. সংযুক্তা সাহা। তিনি বলেন, ‘সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।’

মঙ্গলবার ২০ জুন রাজধানীর পরীবাগে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. সংযুক্তা বলেন, ‘প্রথম অবস্থায় আঁখি আমার সরাসরি রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুই বার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীর গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না।’

তিনি বলেন, ‘আঁখি যখন তার প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন, তখন আমি দেশেই ছিলাম না। প্রমাণ হিসেবে আমার টিকিট এবং বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি। সব মিথ্যা।’

‘আমি একজন মা, একজন ডাক্তার। প্রসবের পর মায়ের বুকে সন্তানকে পাওয়ার অনুভূতি কেমন তা আমি জানি। আঁখি এবং তার সন্তানের জন্য শোক প্রকাশ করছি। তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। নবজাতকের পিতা মো. ইয়াকুব আলী এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই অবহেলাজনিত মৃত্যু কাম্য নয়। আসুন আমরা এই সমস্যাটি এড়িয়ে না গিয়ে প্রকৃত দোষীকে খুঁজে বের করি’, বলেন ডা. সংযুক্তা।

হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম সম্পর্কে সংযুক্তা বলেন, ‘নিজেদের বাঁচানোর জন্য তারা আমার নাম নিয়ে অনিয়ম করছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে সদা ব্যস্ত আছে। তাদেরকে খুঁজে বের করা উচিত।’

সেন্ট্রাল হসপিটালে রোগীর প্রতি অবহেলা বিষয়ে ডা. সংযুক্তা বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এই হাসপাতালে কনসালট্যান্টের দায়িত্ব পালন করছি। সেন্ট্রাল হসপিটালে কোনো চিকিৎসকের অধীনে রোগী ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়মাবলী নেই। বছরের পর বছর প্রচলিত নিয়ম এবং প্র্যাকটিসের ওপর নির্ভর করেই এই হসপিটালটি চলছে। কোনো চিকিৎসকের লিখিত সম্মতি না নিয়ে কোনো রোগী চিকিৎসকের অধীনে ভর্তি হয় না। কিন্তু প্রয়াত মাহবুবা রহমান আঁখিকে সেন্ট্রাল হসপিটাল ১০ জুন ভর্তির প্রাক্কালে আমার কাছ থেকে মৌখিক বা লিখিত কোনো ধরনের সম্মতি তারা গ্রহণ করেনি।’

ট্যাগ: ডা. সংযুক্তা সাহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিহাকে নিয়ে ফারহানের ‘সুইট প্রবলেম’!

পরবর্তী

পাঁচ মাস ধরে নিখোঁজ অভিনেতা, এখনও চলছে খোঁজ

পরবর্তী
নিখোঁজ অভিনেতার ছবি, তার চোখে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ মাস ধরে নিখোঁজ অভিনেতা, এখনও চলছে খোঁজ

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গোয়িং হোম’ নিয়ে যে অনুরোধ করলেন নিপুন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT