চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধে ভুট্টাবোঝাই ট্রাকে আগুন

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১২:১০ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে দিনাজপুরে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়িয়ে গেছে।

সোমবার (১৩ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে শহরের উপকণ্ঠ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সংলগ্ন আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন তার একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টাবোঝাই করে পার্কিং করে রেখেছিল। সোমবার ভোর সোয়া ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এ সময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টাবোঝাই করা ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকে দুর্বৃত্তদের আগুনদিনাজপুরের আনন্দসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT