রাজনীতি

রিকশায় চড়ে মনোনয়নপত্র দাখিল করলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল মনোনয়নপত্র দাখিলের সময় রিকশায় চড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল মনোনয়নপত্র দাখিলের জন্য রিকশায় চড়ে যাচ্ছেন, তার সঙ্গে আরও নেতাকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে ডিসি অফিসে এসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

আজ ২৯ ডিসেম্বর সোমবার  মনোনয়ন পত্র দাখিলের আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমরা অতীতেও কোন বিভেদ করিনি, সামনেও করবো না। দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের সাথে সামনে আমাদের কাজ করতে হবে। আমরা ২৪ এর আন্দোলনে অনেক তাজা প্রাণ হারিয়েছি।

রিকশায় চড়ে মনোনয়নপত্র দাখিল করলেন মির্জা ফখরুলমহাসচিব বলেন, এই যে এতো যুদ্ধ শুধুমাত্র একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি। ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদার পন্থী একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ মনোনয়নপত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…