রাজনীতি

পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় মির্জা ফখরুল-আব্বাস গ্রেপ্তার

মির্জা ফখরুল ও আব্বাসের ছবি, রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় গ্রেপ্তার হওয়া দুই নেতা, মির্জা ফখরুল ও আব্বাসের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি।

এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি।

বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

বিষয়:গ্রেপ্তার মির্জা আব্বাস মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…