রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় শুরু হওয়া এই অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু হয়ে রাত ৮টার দিকে শেষ হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। এ জন্য পরিবারের পক্ষ থেকে আকাশপথে রোগী পরিবহনের বিশেষ বিমানসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়।








