ক্রিকেট

হৃদয়-মাশরাফী আউট, শান্তর ব্যাটে রান ছুটছে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের শান্তর ব্যাটে রান ছুটছে, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় শান্ত ব্যাট হাতে খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএলের নবম আসরের ফাইনালে শুরুটা দুর্দান্ত হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। প্রথম ওভারেই ১৮ রান তুলেছে তারা। টস জিতে মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠিয়ে হয়ত ভাবনাতেই পড়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। কুমিল্লা অধিনায়ককে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্রুতই তুলে নিতে পেরেছেন ২ উইকেট।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওভারে দুই ওভার-থ্রোয়ের দুই চার ও শান্তর ব্যাটে আসা দুই চারে ১৮ রান তুলে শুরু করে সিলেট। দ্বিতীয় ওভারের প্রথম বলে এসে ধাক্কা খায় স্ট্রাইকার্সরা। ইনফর্ম তৌহিদ হৃদয়কে রানের খাতা খোলার আগেই বোল্ড করে দেন কুমিল্লার তানভীর।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে এসে চমকে দিয়েছিলেন মাশরাফী। অধিনায়ক অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ১ রান করে রাসেলের বলে ইমরুলের তালুবন্দি হন।

অপরপ্রান্তে ঝড় তুলে এগোতে থাকেন আরেক ইনফর্ম নাজমুল হোসেন শান্ত। সঙ্গী হন মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে সিলেট। শান্ত ২৪ বলে ৩২ ও মুশফিক ৬ বলে ২ রানে উইকেটে আছেন।

বিষয়:ফাইনাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-২০২৩ সিলেট-কুমিল্লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…