চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে জান্তা বাহিনীর সাথে সংখ্যালঘুদের তুমুল লড়াই, ভারতে পালাচ্ছেন বাসিন্দারা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর তুমুল লড়াই চলছে। দুই পক্ষের এই লড়াইয়ে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমাচ্ছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। 

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা ২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের পর থেকে সম্প্রতি সময়ের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। অক্টোবরের শেষের দিকে দেশটির তিনটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা করে সেখানকার নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহর ও সামরিক চৌকির দখল নেয়।

জাতিগত সংখ্যালঘু তিনটি বিদ্রোহী গোষ্ঠীর একটি আরাকান আর্মি (এএ) মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের জন্য লড়াই চালিয়ে আসছে। আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা বলেছেন, তারা রাথেদাউং এবং মিনবিয়া এলাকার সামরিক বাহিনীর কয়েকটি চৌকি দখলে নিয়েছেন। তিনি বলেন, আমরা কিছু পোস্ট জয় করেছি এবং আরও কিছু জায়গায় লড়াই অব্যাহত রয়েছে।

রাথেদাউংয়ের এক বাসিন্দা বলেছেন, সোমবার ভোরের দিকে গুলির শব্দ শোনা গেছে এবং কয়েক ঘণ্টা ধরে সেখানে বোমা হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনী ওই এলাকায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে। প্রশাসনিক ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের চিন রাজ্যেও সংঘাত ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীরা দুটি সামরিক শিবিরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভারতের এক কর্মকর্তা। মিয়ানমারের সীমান্তবর্তী জেলা চম্পাইয়ের প্রশাসক জেমস লালরিঞ্চানা বলেছেন, নিরাপদ আশ্রয়ের  খোঁজে প্রায় ৫ হাজার মানুষ ভারতের মিজোরামে প্রবেশ করেছেন।

সংঘাতের বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্তা বাহিনীভারতমিয়ানমারসংখ্যালঘু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT