চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেষ্টা করছি যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
বাংলাদেশ
A A
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বৈঠকে আলোচনা করছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংকট যদি আরও বেড়ে যায় সে চিন্তা থেকেই আমরা সাশ্রয় করছি। আগামী বছর কী করে পরিস্থিতি সামাল দেব—সে পরিকল্পনা এখন থেকে করা হচ্ছে। খারাপকে খারাপভাবে ফেস করতে হবে। চেষ্টা করছি—এর চেয়ে খারাপ পরিস্থিতি যাতে না হয়।

বৃহস্পতিবার ৩ নভেম্বর সচিবালয়ে গ্যাস পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমরা এখনও ভালো আছি। আমরা কিছু সাশ্রয় করছি। আমরা বিদ্যুতে সাশ্রয় করছি, গ্যাসে সাশ্রয় করছি। সবারই কষ্ট হচ্ছে। এটা আমরা অস্বীকার করছি না। যুদ্ধ পরিস্থিতিতে সব দেশের অবস্থাই এক। সবাই অনিশ্চয়তায়, ভবিষ্যতে কী হবে। কেউ কী জানতো এই পরিস্থিতি হবে।

Banglabid

তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করার পরও আমাদের পরিস্থিতি ভালো ছিল। কিন্তু জ্বালানি সংকটে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না।

স্পট মার্কেট থেকে এলএনজি আনতে অতিরিক্ত ব্যয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন যদি এক জাহাজ গ্যাস আনা হয় তাহলে এক হাজার ৫০০ কোটি টাকা প্রয়োজন হবে। কিন্তু ওই গ্যাস বিক্রি করে ৫৮ কোটি টাকা পাওয়া যাবে।

তবে একই সঙ্গে পরিস্থিতি আর খারাপ না হওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের বিকল্প জ্বালানির বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনে আসতে শুরু করেছে। কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে আগামী গ্রীষ্মে বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু কয়লার দামও বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি এর চাইতে যেন খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয়।

Reneta

তিনি বলেন, আমাদের পরিকল্পনায় রয়েছে ৪৫টি কূপ খনন করা হবে। এতে ২০২৫ সালের মধ্যে আমাদের ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। কিন্তু আমাদের পুরাতন ক্ষেত্রের উৎপাদন প্রতি বছর ১০০ মিলিয়ন ঘনফুট করে কমছে। আমরা যদি ধরে নিই আগামী কয়েক বছরে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন গ্যাস কমে যাবে, তারপরও ২০ মিলিয়নের মতো গ্যাস থেকে যাবে। তবে আমরা আশাবাদী আরও দুটি স্ট্রাকচারে পিএসসির অধীনে কাজ চলছে। শেভরনকে নতুন করে ৬৫ বর্গ কিলোমিটার এলাকা দেওয়া হয়েছে। সেখানে তারা কাজ করছে। এছাড়া আরও কিছু এলাকায় গ্যাস পাওয়া যাবে।

তিনি বলেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। কিন্তু সেই তুলনায় আমাদের চাহিদা বেড়ে যাবে অনেক। যেভাবে আমাদের শিল্প-কারখানায় চাহিদা বাড়ছে, ইকোনমিক জোন আসতেছে সামনে, আমাদের চাহিদা হয়ে যাবে অনেক। এই অবস্থায় আমাদের চেষ্টা থাকবে—নিজেদের গ্যাস ব্যবহার করে চাহিদা পূরণ করার। আমরা যদি কস্ট ইফেকটিভ প্রাইস পাই তাহলে এলএনজি আমদানির মাধ্যমে বাকিটা করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাডম্যানের প্রতিবেশির সঙ্গে এক বিকেল

পরবর্তী

দু’দিন ধরে তালাবদ্ধ মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি

পরবর্তী
বিশ্ববিদ্যালয়ে ভিসির জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীরা, নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিন ধরে তালাবদ্ধ মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সম্মেলন ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT