মাইলস্টোন ট্রাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যান, আহত ব্যক্তির পাশে চিকিৎসক ও স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ ৯ জনের প্রতিনিধি দল।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।
এসময় তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
গত এক সপ্তাহ ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিটিশ একটি মেডিকেল টিম মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের সাথেও সাক্ষাৎ করেন সারাহ কুক।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়েছিলো।






