মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে আরো একজনকে আজ ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট।
সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে ছাড়পত্র দেয়া হয়।
বার্ন ইন্সটিটিউট থেকে ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীর নাম রোহান (১৪)। সে ক্লাস সেভেনের ছাত্র।
রোহান ছাড়াও এর আগে মোট ২৪ জন শিক্ষার্থী ছাড়পত্র পেয়েছিল। ফলে এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে মোট ২৫ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী দগ্ধ হয়। ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় অধিকাংশ আহতদের।







