বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

জাতীয় দগদগে ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দগদগে ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্দৃশ্য, আধুনিক হাসপাতাল ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে আরও এক শিক্ষার্থীর নাম যুক্ত হলো। সপ্তম শ্রেণির ছাত্রী মোছা. মাহিয়া (১৫) বৃহস্পতিবার ২৪ জুলাই বিকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে আইসিইউতে থাকা অবস্থায় মাহিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।

এর আগে একই শ্রেণির শিক্ষার্থী মাহতাব ভূঁইয়া (১৪) প্রাণ হারিয়েছিল এই দুর্ঘটনায়। সবশেষ মৃত্যুর ঘটনায় বিমান বিধ্বস্তে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হওয়া ১৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।

বিষয়:জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মাইলস্টোন বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…