আন্তর্জাতিক

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

ট্রাম্প ও পেনসেলভেনিয়া ভাইস প্রেসিডেন্টের ছবি, হাসি ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প ও পেনসেলভেনিয়া ভাইস প্রেসিডেন্টের হাসিমুখে ছবি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পরে এবার যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে সরকারি গোপন নথি উদ্ধার করা হয়েছে।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে প্রকাশ, গত সপ্তাহে পেন্সের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করা হয়। রিপাবলিকান নেতা মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে নথিগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গোপন নথি রাখার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তদন্তের মুখোমুখি হন। চলতি সপ্তাহেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস ও বাসা গোপন নথি উদ্ধার করেছে মার্কিন তদন্ত দল।

বিষয়:প্রেসিডেন্ট মাইক পেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…