আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মাইক পেন্স

মাইক পেন্সের ছবি, যুক্তরাষ্ট্রের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইক পেন্সের ছবি, তিনি একটি কোট ও টাই পরা, পেছনে যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নাম লেখালেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার ৫ জুন আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিয়ে প্রার্থিতা পাওয়ার লড়াইয়ে শামিল হলেন পেন্স।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা পেতে ডোনাল্ড ট্রাম্প ও রন ডিসান্টিসের মতো নেতাদের বিপক্ষে লড়বেন পেন্স।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাইক পেন্স নির্বাচনী লড়াইয়ে যুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারকাজ শুরু করবেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

বিষয়:মাইক পেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…