আন্তর্জাতিক

সন্ত্রাসীরা শিশুর ‘দুধে বিষ’ মেশাতে পারে বলায় মিডওয়াইফ বরখাস্ত

হাসিমুখে নার্স, স্বাস্থ্যসেবা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নার্স হাসিমুখে দাঁড়িয়ে আছেন, স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একজন রোগীর কাছে সন্ত্রাসীরা শিশুদের মেরে ফেলার জন্য দুধের ফর্মুলা দূষিত করতে পারে বলে দাবি করায় এক মিডওয়াইফকে (প্রসবকালে নারী ও সদ্যজাত শিশুকে স্বাস্থ্য সেবা দেন) বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, ৫৯ বছর বয়সী আনা সেমেনেঙ্কো নামের ওই মিডওয়াইফ একজন রোগীকে বুকের দুধ খাওয়াতে রাজি করার চেষ্টা করার সময় এই মন্তব্য করেছিলেন। পরে চলতি মাসের শুরুতে তাকে এই পেশা থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (এনএমসি) জানায়, তারা সেমেনেঙ্কোর মন্তব্যকে মিথ্যা, বিভ্রান্তিকর, অপেশাদার এবং অনুপযুক্ত বলে মনে করেছে। তিনি তার রোগীর সাথে মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করতে ব্যর্থ হয়েছেন।

সেমেনেঙ্কো নিউপোর্টের রয়্যাল গোয়েন্ট হসপিটাল এবং অ্যাবার্গভেনির নেভিল হল হাসপাতালে কাজ করতেন। তিনি এর আগেও অন্যান্য রোগীদের সাথে অপেশাদার আচরণ করেছেন বলে জানা গেছে।

সেমেনেঙ্কো নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের অনুসন্ধানগুলোকে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি রাশিয়ান নাগরিক হওয়ার তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেমেনেঙ্কোর আইনি উপদেষ্টা জোসেফ কোরে বলেছেন, তিনি আদালত অবমাননা, প্রমাণ নষ্ট করা এবং জাল নথি উপস্থাপনের জন্য হাইকোর্টে আবেদন করবেন।

বিষয়:সন্ত্রাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…