ফুটবল

দুই গোলে মিয়ামিকে জিতিয়ে মেসির আরও একটি শিরোপা

মেসি গোল করে উদযাপন করছেন, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি গোল করে আনন্দিত হয়ে উদযাপন করছেন, পেছনে প্রতিপক্ষের খেলোয়াড়রা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেজর লিগ সকারে অন্যতম শক্তিশালী কলম্বাস ক্রুর বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ জিতে নিয়েছে ইন্টার মিয়ামি। জয়ে সাপোর্টার্স শিল্ডও জিতেছে লিওনেল মেসি বাহিনী। জোড়া গোল করে মিয়ামিকে আরও একটি ট্রফি জয়ের স্বাদ দিলেন বিশ্বজয়ী অধিনায়ক। সঙ্গে মেসি পেলেন ক্যারিয়ারের ৪৬তম শিরোপার দেখা।

কলম্বাস ক্রুর মাঠে বৃহস্পতিবার সকালে ৩-২ গোলে জিতেছে মিয়ামি। দুর্দান্ত এক ফ্রি-কিকসহ কিংবদন্তি মেসির দুই গোলে প্রথমার্ধে এগিয়ে যায় টাটা মার্টিনোর দল। দ্বিতীয়ার্ধে শুরুতে একটি গোল শোধ করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় কলম্বাস। পরে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। পরে একটি গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে মিয়ামি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এ টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। গতবছর মেসি যোগ দেয়ার পর লিগস কাপ জিতেছিল ক্লাবটি।

মেজর লিগ সকারে দুটি মূল ট্রফির একটি এই সাপোর্টার্স শিল্ড। আরেকটি হল এমএলএস কাপ। নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচজুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় এই সাপোর্টার্স শিল্ড। ১৬টি ভিন্ন দল এপর্যন্ত জিতেছে ট্রফিটি।

বিষয়:টাটা মার্টিনো মিয়ামি মেসি সুয়ারেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…