চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামি ম্যাচ দিয়ে শুরু ক্লাব বিশ্বকাপ, যা বললেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১৪, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার ৩২ দল নিয়ে শুরু হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্র থেকে অংশ নেবে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লিওনেল মেসি বাহিনী। সবমিলিয়ে চতুর্থবার এই টুর্নামেন্ট খেলতে চলেছেন মেসি, তবে ইউরোপীয় ক্লাবের বাইরে এবারই প্রথম।

বাংলাদেশ সময় রোববার সকালে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম সংস্করণের। প্রথম ম্যাচে মেসির মিয়ামি মুখোমুখি হবে মিশরীয় ক্লাব আল আহলির। বাংলাদেশ সময় সকাল ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

আর্জেন্টাইন তারকার তীক্ষ্ম দৃষ্টি এখন ক্লাব বিশ্বকাপের দিকেই। এমন নয় যে, আগে কখনও এই শিরোপা তিনি জেতেননি। ২০০৯, ২০১১ ও ২০১৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন এই কিংবদন্তি।

শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়ার প্রত্যাশা মেসির, ‘এটি দারুণ এক টুর্নামেন্ট। এখানে খেলা রোমাঞ্চকরই হবে। তবে অন্য ক্লাবগুলোর সঙ্গে খেলার চেয়ে এবার মাইন্ডসেটটা ভিন্ন। অবশ্য এখনও আমার পূর্ণ শক্তি ও আশা আছে, প্রতিপক্ষ যেই থাকুক নিজেদের সেরা পারফর্ম করার লক্ষ্যে নামব।’

‘লাতিন আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তের ক্লাবগুলো ইউরোপিয়ান পাওয়ারহাউজের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। এসব ক্লাব পুরো বিশ্বে উচ্চতর বেঞ্চমার্ক এবং সেখানে সেরা ফুটবলাররা খেলে। ফলে এই অভিজ্ঞতা হবে বিশেষ, খেলোয়াড় এবং স্টেডিয়ামে আগত ফুটবলভক্তদের জন্য।’

ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপপর্ব শেষে সেরা দুই দল যাবে নকআউট পর্বে, যেখানে একের পর এক হাইভোল্টেজ ম্যাচে হবে চূড়ান্ত লড়াই। আগামী ১৩ জুলাই নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে হয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। পুরো আসরের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২ ভেন্যুতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আহলিক্লাব বিশ্বকাপ ২০২৫মিয়ামিমেটলাইফ স্টেডিয়ামযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT