চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক শিরোপা জিতে আরেকটির অপেক্ষায় মেসিদের মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ন ৩০, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

পরপর দুই ম্যাচে দুই শিরোপা জয়ের সুযোগ লিওনেল মেসিদের সামনে। যার একটি জিতে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরেছে ইন্টার মিয়ামি। বড় জয়ে উঠে গেছে এমএলএস কাপের ফাইনালে। সেখানে রয়েছে আরও এক শিরোপার হাতছানি।

ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার ভোরে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১এ উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর মিয়ামি। হ্যাটট্রিক করেছেন ২৬ বর্ষী তাদিও আলেন্দে। একটি গোল করেছেন আর্জেন্টাইন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়ার। সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। এটি মহাতারকার ক্যারিয়ারে ৪৭তম শিরোপা। ফুটবল ইতিহাসে এত শিরোপা জেতেননি আর কেউ।

যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে ৩০টি দল ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে। দুই অংশের চ্যাম্পিয়নরা খেলে এমএলএস কাপ ফাইনাল। ২০১৮ সালে গড়া মিয়ামি আগে তিনবার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি। এবার সেমি ও ফাইনাল জিতে নাম লিখিয়েছে কাপ ফাইনালে। এমএলএস কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্টার্ন কনফারেন্সের শিরোপাজয়ী ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মিয়ামি। ১৪ মিনিটে আলেন্দের গোলে লিড পায়। মিনিট দশেক পর লিড দ্বিগুণ করেন আলেন্দে। বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭ মিনিটে জাস্টিন হক গোল করেন।

এরপর দ্বিতীয় অর্ধে আরও তিন গোল করে মিয়ামি। ৬৭ মিনিটে সিলভেত্তি গোল করেন। গোলের সহায়ক ছিলেন মেসি। ৮৩ মিনিটে তেলাস্কো এবং ৮৯ মিনিটে আলেন্দে হ্যাটট্রিক পূরণ করেন। বড় জয়ে শিরোপা উঁচিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে মেসিবাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলেন্দেইস্টার্ন কনফারেন্সএমএলএসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে নতুন করে যা জানাল ভারত

এপ্রিল ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT