চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেল শুক্রবার স্বাভাবিক সময়সূচিতে চলবে: ডিএমটিসিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল স্বাভাবিক সময়সূচিতে চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মেট্রোরেল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার রাতে সংস্থার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে জানানো হয়, মেট্রোরেলের সকল ট্রেন পূর্বঘোষিত সময়সীমা মেনে চলাচল করবে এবং যাত্রীরা স্বাভাবিক সেবা পাবেন।

ডিএমটিসিএলের স্বতন্ত্র চাকরি বিধিমালা বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদে প্রতিষ্ঠানের একাংশের কর্মকর্তা-কর্মচারী শুক্রবার সকাল সাতটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। এতে মেট্রোরেল সেবা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়িতে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবির পক্ষে তারা নানা স্লোগান দেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন।

ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, স্বতন্ত্র চাকরি বিধিমালা আসন্ন ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে আন্দোলনকারীদের মূল দাবি পূরণ হওয়ার কথা। তাই সবাইকে শুক্রবার থেকে নিয়মিত দায়িত্ব পালনে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অধিকাংশ আন্দোলনকারী সিদ্ধান্তে রাজি হলেও, কিছু কর্মচারী শুক্রবারের মধ্যেই বিধিমালা চূড়ান্ত অনুমোদনের দাবি জানিয়ে আসছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমটিসিএলঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডনির্ধারিত সময়ে চলবেমেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT