চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছরের জুন পর্যন্ত মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়লো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার ২৪ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছিল। তবে রাজধানীর যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে সরকার আরও ছয় মাসের জন্য কর ছাড় বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মেট্রোরেল টেকসই ও সাশ্রয়ী গণপরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Reneta

এই সিদ্ধান্তের ফলে মেট্রোরেলের ভাড়া যাত্রীদের জন্য সাশ্রয়ী থাকবে। একই সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান পরিবহন সংকট মোকাবিলায় মেট্রোরেল আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অব্যাহতির মেয়াদ বাড়লোমেট্রোরেলের ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT