চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড মেট্রোরেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ যাত্রী পরিবহনের অভিজ্ঞতা অর্জন করেছিল মেট্রোরেল। বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় দিকে যাত্রী চলাচল করছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে জানায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল প্রথমবারের মতো একদিনে ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করে।

ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়, এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে যুক্ত সবাই, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এছাড়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

মেট্রোরেলের এই সাফল্যকে যাত্রীবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি আগামীতেও যাত্রীদের সেবা প্রদানে নিবেদিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছে।

ট্যাগ: মেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১, ২০২৬

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT