বাংলাদেশ

সাময়িক বন্ধের পরে চালু হয়েছে মেট্রোরেল

ঢাকা মেট্রোরেল স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোরেল স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে, নতুন সময়সূচিতে চলাচল শুরু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমালের বৈরী আবহাওয়ার মধ্যে সাময়িক বন্ধের পরে আবার চালু হয়েছে মেট্রোরেল চলাচল। সোমবার সকাল ৭টা থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে সকাল ৯টার পরে তা আবার চলাচল শুরু করে।

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সকালে ঝড়বৃষ্টির মধ্যে নিয়মিত অফিসগামী যাত্রীরা বিভিন্ন স্টেশনে গিয়ে মেট্রো বন্ধ দেখতে পায়।

সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, পাওয়ার লাইনে সংযোগ জটিলতায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে সংযোগ পাচ্ছে না, তা উদঘাটনে কারিগরি কাজ চলছে। দুর্যোগময় আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগের সমস্যা হচ্ছে কিনা তাও দেখা হচ্ছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীসহ প্রায় সারাদেশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ সোমবার ভোর থেকে এ অবস্থা শুরু হয়।

বিষয়:মেট্রোরেল চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…