মেট্রোরেলের ৪টি স্টেশন বন্ধ

ঢাকার রাস্তায় মেট্রোরেল ট্রেন চলাচল ও শহরের ব্যস্ততা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মিরপুর ১০ নম্বরে সংঘর্ষের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে।
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






