চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎপাদনশীলতায় প্রভাব ফেলছে মেটার কর্মী ছাটাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ২৫, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই ছাটাইয়ের খবর পেলেন মেটার প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের কর্মীরা। বিষয়টি প্রভাবিত করেছে প্রতিষ্ঠানটিতে কর্মরত অন্যান্য কর্মীদের।

এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার অঘোষিত ভাবে বেশ কয়েকজন কর্মী ছাটাই করেছে মেটা। গত মার্চ মাসে প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য ১০ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দেয় মেটার প্রধান মার্ক জুকারবার্গ, সাম্প্রতিক কর্মী ছাটাই এর মাধ্যমে যার বেশিরভাগই সম্পূর্ণ হয়ে গেছে। কর্মী ছাটাই প্রক্রিয়াগুলো প্রতিষ্ঠানের নিয়োগ এবং মানবসম্পদ বিভাগকে বেশ প্রভাবিত করে আসছে।

মার্ক জুকারবার্গ বলেছেন যে বছরের বাকি অংশে ছোট পরিসরে আরও কিছু কর্মী ছাঁটাই হবে। মহামারি চলাকালীন অতিরিক্ত নিয়োগের পরে দক্ষতা বাড়াতে ছাঁটাই করা দরকার ছিল। মেটা দ্রুত পণ্যের বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে মেটার কর্মীরা বলেছেন, তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং পরিকল্পনা স্থবির হয়ে পড়েছে।

মেটা এখনও বছরের বাকি অংশের জন্য তার পণ্যের রোডম্যাপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এই ছাটাই প্রক্রিয়া চলাকালীন সময়ে, কর্মীরা কিভাবে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখবেন, কীভাবে দায়িত্ব স্থানান্তর করবেন বা কাকে পরবর্তীতে বাদ দেওয়া হবে তা নিয়ে এক ধরণের অনিশ্চয়তার মধ্যে আছেন।

কিছু দেশে, স্থানীয় কর্মশক্তির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার আয়ারল্যান্ডে মেটা ঘোষণা করে, তারা অর্থ, বিক্রয়, বিপণন এবং প্রকৌশলসহ বেশ কয়েকটি ক্ষেত্র থেকে প্রায় ৪৯০ জনকে বাদ দেবে। তবে মেটার একজন মুখপাত্র এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

Jui  Banner Campaign
ট্যাগ: মার্ক জুকারবার্গমেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT