চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়িয়ে ইউরোপের রেকর্ডের মুকুট মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত ১২ জানুয়ারি ভাগ বসিয়েছিলেন ইউরোপিয়ান লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ৬৯৬ গোলের রেকর্ডে। পর্তুগিজ মহাতারকাকে ছাড়িয়ে অনন্য রেকর্ডটি এবার নিজের করে নিলেন বিশ্বজয়ী লিওনেল মেসি। বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে গোল করে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ ৬৯৭ গোলের মালিক এখন আর্জেন্টাইন মহাতারকা।

মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ৭২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। ইউরোপের সেরা পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে নাম লেখানো হয়ে যায় এলএম থার্টির।

২০২১ সালে বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানার আগে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। ফরাসি ক্লাব পিএসজিতে নাম লিখিয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী ইতিমধ্যে খেলেছেন ৫৭ ম্যাচ, গোল করেছেন ২৫টি।

লা লিগা ও লিগ ওয়ান মিলে ৮৩৪ ম্যাচে মেসির মোট গোলসংখ্যা এখন ৬৯৭টি। যা লা লিগা, প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান, সিরি আ ও বুন্দেসলিগা- মোট পাঁচ লিগে গোল করা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চের রেকর্ড।

দ্বিতীয় অবস্থানে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। ইউরোপের লিগে মেসির চেয়ে ৮৮ ম্যাচ বেশি খেলে করেছেন ৬৯৬ গোল। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে করেছেন ১৪৫ গোল। রিয়াল মাদ্রিদে ৪৩৮ ম্যাচে গোল করেছেন ৪৫০টি। জুভেন্টাস জার্সিতে ১৩৪ ম্যাচে বল জালে পাঠিয়েছেন ১০১ বার।

সম্প্রতি ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়েছেন রোনালদো। আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তার সামনে আপাতত ক্ষীণই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিপ্রিমিয়ার লিগবার্সেলোনাবুন্দেসলিগামেসিরোনালদোলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT