চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ব্যালন ডি’অর দিতে তদবিরের অভিযোগে তদন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি জিতেছিলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তকমা, পরে জিতে নেন নিজের অষ্টম ব্যালন ডি’অরও। ফরাসি একটি গণমাধ্যমের দাবি, মেসির সেই ব্যালন ডি’অর জয়ে ঘাপলা ছিল, হবে তদন্তও।

ফরাসি সংবাদমাধ্যম লা মনডে বলছে, মেসিকে ব্যালন ডি’অর জেতাতে পিএসজি কর্তাব্যক্তিরা প্যাসকেল ফেরেইরাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। ফেরেইরা তখন ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবলের প্রধান বার্তা সম্পাদক ছিলেন।

পিএসজির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হচ্ছে যে, ক্লাবটি বিভিন্ন সুবিধা দেয়ার মাধ্যমে ফেরেইরার সমর্থন আদায়ের চেষ্টা করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফরাসি ক্লাবটি আশা করেছিল বিশ্বজয়ী মেসি পার্ক ডে প্রিন্সেসে থাকা অবস্থায় যেন শিরোপাটি তার হাতে ওঠে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে পিএসজির যোগাযোগ বিভাগের পরিচালক জেন মার্শিয়াল রিবসের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের উপর জোর দেয়া হচ্ছে। ন্যাশনাল পুলিশের জেনারেল ইন্সপেক্টরেট ২০২৩ সালের নভেম্বর মাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিবস সাংবাদিক, রাজনীতিবিদ, নির্বাচিত কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য বা সভাপতি এবং শিল্পীদের পিএসজি ম্যাচের টিকিট রেখে দেয়ার অনুরোধ করেছিলেন।’

পিএসজির সেই আশা আবার পূরণও হয়নি, ইন্টার মিয়ামিতে যাওয়ার পর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন মেসি। মেজর লিগ সকারে প্রথম ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় হন আর্জেন্টাইন অধিনায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022জেন মার্শিয়ালপিএসজিফেরেইরাফ্রান্সব্যালন ডি”অরমেসিলা মনডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT